1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাত্র তিনজন ব্যক্তির জন্য লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। পাশাপাশি তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ‘নিজের চেয়ে ২০ গুণ বড় কারও সঙ্গে যুদ্ধ শুরু করে আশা করা যায় না যে, মানুষ আপনাকে কিছু ক্ষেপণাস্ত্র দেবে।’

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন এর এক দিন আগেই ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেছিলেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের শুরু বিষয়ে ধারণা নিয়ে ‘বিকৃত বাস্তবতায়’ কাজ করছে। পরে ট্রাম্প যুদ্ধ শুরুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাবেক প্রেসিডেন্ট বাইডেনকেও দায়ী করেন।

স্থানীয় সময় আজ সোমবার জেলেনস্কি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘যখন আপনি যুদ্ধ শুরু করবেন, তখন আপনার জানা উচিত যে, আপনি সেই যুদ্ধে জিততে পারবেন।’ তিনি আরও বলেন, ‘আপনাদের লাখ লাখ মানুষ মারা গেছে। তিনজন মানুষের কারণে লাখ লাখ মানুষ মারা গেছে। ধরা যাক পুতিন এক নম্বর, কিন্তু বাইডেন—যার কোনো ধারণাই ছিল না তিনি কী করছেন—তিনি দুই নম্বর এবং জেলেনস্কি। আর আমি শুধু এটি বন্ধ করার চেষ্টা করতে পারি।’

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধবিরতির প্রচেষ্টায় ‘অগ্রগতি’ লাভ করছে, যা গত কয়েক সপ্তাহে কোনো ফলাফল দেয়নি। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি ইতিমধ্যেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছি।’

এর আগে, ‘সিক্সটি মিনিটস’ সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমাকে যে বিকৃত বাস্তবতা দেখানো হচ্ছে, আমি তাতে অংশ নিতে চাই না।’ ট্রাম্পের অতীতে করা যুদ্ধ শুরুর অভিযোগ এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে তাঁর তিক্ত ওভাল অফিসের বৈঠকের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘প্রথমত, আমরা কোনো হামলা করিনি।’ জেলেনস্কি ভ্যান্স সম্পর্কে বলেন, ‘আমার মনে হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট কোনো না কোনোভাবে পুতিনের কাজকে ন্যায্যতা দিচ্ছেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি বোঝানোর চেষ্টা করেছি, মাঝামাঝি কিছু খোঁজার সুযোগ নেই। এখানে একজন আগ্রাসী এবং একজন ভুক্তভোগী। রুশরা আগ্রাসী, আর আমরা ভুক্তভোগী।’

সোমবার ট্রাম্পের ওভাল অফিসে সাংবাদিকদের কাছে করা এই মন্তব্য এবং এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে জেলেনস্কি ও বাইডেনকে যুদ্ধ শুরুর জন্য দায়ী করা মূলত জেলেনস্কির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026