1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

নেতানিয়াহুকে বন্দি করতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক

 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ।

হালুৎজ ইসরায়েলি চ্যানেল ১২ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো।

সাবেক এ ইসরায়েলি সেনাপ্রধান বলেছেন, একজন শত্রু যে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকিস্বরূপ এবং তার নাম বেঞ্জামিন নেতানিয়াহু। শত্রুকে দমন করা উচিত অথবা বন্দি করা উচিত, তবে হত্যা করা উচিত নয়।

নেতানিয়াহুর লিকুদ পার্টি হালুৎজের এই মন্তব্যের নিন্দা জানিয়েছে। দলটি বলেছে, “গণতন্ত্রের বিরুদ্ধে গুরুতর উস্কানি এই প্রধানমন্ত্রীকে হত্যা করতে চরম বামপন্থিদের উৎসাহিত করবে।”

দলটি আরও বলেছে, “আইডিএফ (সেনাবাহিনীর) ইতিহাসে সবচেয়ে ব্যর্থ চিফ অব স্টাফ হালুৎজ প্রধানমন্ত্রীকে এমন শত্রু বলে অভিহিত করেছেন যাকে বন্দি করা উচিত। এটি মত প্রকাশের স্বাধীনতা নয়।”

হালুৎজের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময় করা হলো যখন ইসরায়েলি সেনা ও সাবেক সেনাদের একটি বড় অংশ গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধের দাবিতে জোরালো আহ্বান জানিয়ে চলেছেন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026