1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ডিএমপির ৬ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য: শিক্ষামন্ত্রী আর্জেন্টিনাকে রুখতে ২৬ জন ‘মেসি’ নিয়ে লড়ার প্রত্যয় মিশরের জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় শুরু হচ্ছে আজ মধ্যপ্রাচ্য পরিস্থিতির স্থিতিশীলতায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবের্তো মার্টিনেজ ফিফা বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল উন্মোচন বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় পর্তুগালের, ইউরো জয়কে বিশ্বকাপের সমান ভাবছেন রোনালদো যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বান্দরবানে ভারী বর্ষণে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পাহাড় ধসের শঙ্কা

মালয়েশিয়ায় একদিনে গ্রেপ্তার ২১৪ বাংলাদেশি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

২১৪ বাংলাদেশিসহ ৬০২ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

কসমো অনলাইন ও সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টায় সেলাঙ্গর রাজ্যে একটি সমন্বিত অভিযানে এই অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ১ হাজার ৯১ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় এদের মধ্যে থেকে বৈধ কাগজপত্রহীন ১৯ থেকে ৫৫ বছর বয়সী অন্তত ৬০২ (নারী-পুরুষ) অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। দ্য স্টার অনলাইনকে সেলাঙ্গর মন্ত্রী দাতু সেরী আমিরুদ্দিন সারি বলেছেন, গ্রেপ্তার ৬০২ জনের মধ্যে ২১৩ জন পুরুষ ও ১ জন নারী বাংলাদেশি।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং আলজেরিয়ার নাগরিক রয়েছেন। অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩ এবং ব্যক্তি পাচারবিরোধী এবং অভিবাসী চোরাচালান আইন ২০০৭ এর অধীনে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এই এলাকায় বিদেশিদের উপস্থিতির প্রবণতা দেখে গত মার্চ থেকে অপারেশনাল প্ল্যানিং করা হচ্ছিল। প্রাথমিক ফলাফল বিস্ময়কর ছিল। ১ হাজার ৯১ জন বিদেশির মধ্যে ৬০ শতাংশেরও বেশি ছিলেন অবৈধ অভিবাসী।

তারা পাসপোর্ট বা ব্যক্তিগত কাগজপত্র রেখে পালানোর জন্য বিভিন্ন কারণ দেখায়, কেউ কেউ বলে যে তারা প্রতারিত হয়েছে।

যেখানে বিদেশিরা অবৈধভাবে অবস্থান করছেন সেসব জায়গায় অভিযান চলবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026