1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যে পুনর্বাসন ও অগ্রাধিকার খেলাপী ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনও নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চালাচ্ছেন মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী আন্দোলন, উপাচার্য কার্যালয়ে তালা

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৭

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

ইন্দোনেশিয়ায় এক ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন এবং এখনো নিখোঁজ ৪৫ জন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার সকালে ইন্দোনেশিয়ার গোরোন্তালো প্রদেশের সুওয়াওয়া জেলায় প্রবল বৃষ্টিপাতের ফলে এই বিপর্যয় শুরু হয়। ভূমিধসের কারণে সেখানকার খনি শ্রমিক এবং আশপাশে বসবাসকারীরা চাপা পড়ে যায়। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার একজন কর্মকর্তা সালামা রয়টার্সকে বলেছেন, ভারী বৃষ্টির কারণে সোমবার সাময়িকভাবে স্থগিত থাকার পর মঙ্গলবার উদ্ধার অভিযান পুনরায় শুরু হয়েছে।

সালামা নামে ওই কর্মকর্তা জানান, উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া, প্রায় সব মিলিয়ে ৪০০ লোকবল কাজ করছে। তিনি জানান, এখন পর্যন্ত ৫২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ভারী কাদার কারণে উদ্ধারকারীদের বিপর্যয়ের জায়গায় পৌঁছানোর জন্য ২০ কিলোমিটারের বেশি পথ হেঁটে পাড়ি দিতে হয়েছে। এ কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির প্রত্যন্ত জেলাগুলোতে বন উজাড় ও ছোট আকারের অবৈধ খনির কার্যক্রম পরিচালনার কারণে ভূমিধসের ঝুঁকি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আশঙ্কার বিষয় হলো, প্রত্যন্ত এসব অঞ্চলে প্রশাসনের নাগাল খুব একটা নেই।

এর আগে, গত মে মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যা ও ভূমিধসে ৫০ জনেরও বেশি মানুষ মারা যায়। তার আগে, এপ্রিলে মাসে দক্ষিণ সুলাওয়েসিতে ব্যাপক বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026