1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যে পুনর্বাসন ও অগ্রাধিকার খেলাপী ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনও নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চালাচ্ছেন মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী আন্দোলন, উপাচার্য কার্যালয়ে তালা

ভারতে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০৭

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৬৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠানে আচার পালনের সময় পদদলিত হয়ে অন্তত ১০৭ পূণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই নারী বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

মঙ্গলবার, রাজ্যের হাথরাস জেলার সিকান্দ্রা রাও এলাকার রতি ভানপুর গ্রামে ‘সৎসঙ্গ’ এর অনুষ্ঠানে এক ধর্মপ্রচারক তাঁর অনুগামীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রচণ্ড ভিড়ের মধ্যে অনুষ্ঠান চলা অবস্থায় শ্বাসরোধ হয়ে সৎসঙ্গে অংশগ্রহণকারীদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। এক পর্যায়ে সবাই হুড়োহুড়ি শুরু করলে পদদলিত হয়ে হতাহত হন বহু পূণ্যার্থী। পুলিশ আরও জানিয়েছে, “অনুষ্ঠানের সময় আশেপাশের পরিবেশ প্রচণ্ড গরম ও আর্দ্র ছিল। এটি ছিল ধর্মীয় প্রচারক ভোলে বাবার সৎসঙ্গ সভা।”

 

এদিকে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজনের মতে, ধর্মীয় অনুষ্ঠান শেষ হওয়ার সময় পদদলিত হওয়ার ঘটনা ঘটে এবং সবাই জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করেন।

তিনি বলেন, “ঘটনাস্থলে বিপুল সংখ্যক সমর্থক জড়ো হয়েছিলেন। প্রচন্ড ভিড়ে কোন উপায় না পেয়ে সবাই একে অপরের উপর উঠে পড়ে এবং এর কারণেই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। আমি যখন বাইরে বেরোনোর চেষ্টা করি, তখন বাইরে মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল, যা আমার পথ বন্ধ করে দেয়। এ ঘটনায় অনেকেই মারা যান, পাশাপাশি অনেকে অজ্ঞান হয়ে পড়েন”।

এদিকে, এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে এ ঘটনায় হাথরাস জেলা ও এর আশেপাশের কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশও দেন তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026