1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ডিএমপির ৬ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য: শিক্ষামন্ত্রী আর্জেন্টিনাকে রুখতে ২৬ জন ‘মেসি’ নিয়ে লড়ার প্রত্যয় মিশরের জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় শুরু হচ্ছে আজ মধ্যপ্রাচ্য পরিস্থিতির স্থিতিশীলতায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবের্তো মার্টিনেজ ফিফা বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল উন্মোচন বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় পর্তুগালের, ইউরো জয়কে বিশ্বকাপের সমান ভাবছেন রোনালদো যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বান্দরবানে ভারী বর্ষণে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পাহাড় ধসের শঙ্কা

নরেদ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিলেন শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৭৫ বার দেখা হয়েছে

ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের শপথ গ্রহণ করছেন নরেদ্র মোদি। এই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৯ জুন) বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা।

নতুন জোট সরকারের ৭২ জন মন্ত্রীর সঙ্গে আজ রবিবার শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তাদের মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী রয়েছেন। তাদের মন্ত্রণালয়ের তালিকা পরে ঘোষণা করা হবে। ভারতের রাষ্ট্রপতি ভবনের লনে শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।

প্রধানমন্ত্রী মোদির পর শপথ নেন রাজনাথ সিং ও অমিত শাহ। নিতিন গড়কড়ী চতুর্থ নেতা, যিনি শপথ গ্রহণ করেন। এরপর একে একে জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমন, এস জয়শঙ্কর ও মনোহর লাল খট্টর শপথ গ্রহণ করেন।
এ ছাড়া জনতা দলের (ধর্মনিরপেক্ষ) এইচ ডি কুমারস্বামী খট্টরের পর শপথ নেন, যিনি জাতীয় গণতান্ত্রিক জোটে (এনডিএ) বিজেপির সহযোগীদের মধ্যে শপথ নেওয়া প্রথম নেতা।

 

ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার ভারতে যান শেখ হাসিনা। তিনি ছাড়াও দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরের দেশগুলোর নেতারা এতে অংশ নিতে ভারতে গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026