1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যে পুনর্বাসন ও অগ্রাধিকার খেলাপী ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনও নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চালাচ্ছেন মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী আন্দোলন, উপাচার্য কার্যালয়ে তালা

গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০৭

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আকাশ, স্থল এবং সমুদ্রপথে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে অন্তত ১০৭ জন নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার অধিকৃত এই অঞ্চলে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে কেন্দ্রীয় গাজার নুসেইরাত, দেইর আল-বালাহ এবং আল-যাওয়াদেতে এসব হামলা চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হামলায় বহু হতাহত হয়েছে। তাদের আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, কয়েক ডজন হতাহত ফ্লোরে শুয়ে আছে এবং মেডিক্যাল কর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। তবে জ্বালানি, ওষুধ এবং খাবারের স্বল্পতায় মেডিক্যাল পরিষেবা অনেকটা বন্ধ হয়ে আছে।

এক সংবাদ সম্মেলনে আল-আকসা শহীদ হাসপাতালের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত হামলায় নিহত ৫৫ জনের লাশ এবং কয়েক ডজন আহতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে রাস্তায় এখনো অনেক লাশ ও আহতরা পড়ে আছে।

এ ছাড়া তীব্র বোমা হামলার কারণে যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, হাসপাতালের টেলিফোনে প্রচুর কল আসছে। আল জাজিরার একজন সাংবাদিক জানিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ। তিনি আরও বলেন, প্রতি মিনিটে বিস্ফোরণ হচ্ছে। হাসপাতালের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।

তবে এদিকে এক সংক্ষিপ্ত বিবৃতি ইসরায়েলি বাহিনী বলছে, আমাদের বাহিনী নুসেইরাত এলাকায় সন্ত্রাসীদের স্থাপনায় হামলা চালাচ্ছে। পরবর্তীতে ইসরায়েলি বাহিনী জানায়, তারা চারজন জিম্মিকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026