1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল শুনানির রায় ঘোষণা বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকারের কড়া হুঁশিয়ারি, সংসদ কক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার রুলিং সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বনানীর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার

গুজরাটে গেমিং জোনে আগুন, নিহত ২০

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

ভারতের গুজরাটে গেমিং জোনে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) সন্ধ্যায় রাজ্যটির রাজকোটে এই দুর্ঘটনা ঘটে।

সন্ধ্যায় যখন গেমিং জোনের ভেতরে অনেকেই খেলতে ব্যস্ত ছিলেন। তখন আচমকাই আগুন লাগে সেখানে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকজুড়ে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, সেখানে পৌঁছেছে পুলিশ এবং দমকলবাহিনী। সংবাদসংস্থা এএনআইকে উদ্ধারকারীরা জানিয়েছে, গেমিং জোনের ভেতরে অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ প্যাটেল জানিয়েছেন, তিনি পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন। পুলিশ এবং দমকলবাহিনীর প্রধানের সঙ্গে তার কথাও হয়েছে।

রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গভ জানিয়েছেন, ‘রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। ভেতরে কেউ আটকে রয়েছেন কি না, তা আগুন নেভানোর পরেই জানা যাবে। দমকলবাহিনী একই সঙ্গে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026