1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল শুনানির রায় ঘোষণা বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকারের কড়া হুঁশিয়ারি, সংসদ কক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার রুলিং সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বনানীর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার

ই-মেইলে বোমার হুমকি : বন্ধ দেয়া হলো দিল্লির ১০০ স্কুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৭৭ বার দেখা হয়েছে

ই-মেইলে বোমার হুমকি দেয়ায় ভারতের রাজধানী নয়াদিল্লির প্রায় ১০০ স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এরপর তারা বোমা ও বিস্ফোরকের খোঁজে স্কুলে ব্যাপক তল্লাশি শুরু করেছে। বুধবার (১ মে) ভারতভিত্তিক গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ই-মেইলে হুমকি পাওয়ার পর বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির প্রায় ১০০ স্কুলের শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। এ নিয়ে দিল্লিতে ব্যাপক তুলকালাম শুরু হয়েছে। তবে দিল্লি পুলিশ বলেছে, স্কুলগুলোতে তল্লাশির সময় কোনো কিছুই পাওয়া যায়নি।

কর্মকর্তারা বলেছেন, বুধবার রাতে দিল্লি ও পার্শ্ববর্তী নয়ডা শহরের প্রায় ১০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ওই ই-মেইল করা হয়েছে। ই-মেইল পাওয়ার পর অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্কুল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

সূত্র : এনডিটিভি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026