1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল শুনানির রায় ঘোষণা বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকারের কড়া হুঁশিয়ারি, সংসদ কক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার রুলিং সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বনানীর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার

হংকংয়ে এক রাতে ১০ হাজার বজ্রাঘাত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৮৭ বার দেখা হয়েছে

ডিজিটাল ডেস্ক

 

এক রাতেই প্রায় ১০ হাজার বার বজ্রাঘাতের শিকার হয়েছে হংকং। স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বরাতে এমনটাই জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টার দিকে বৃষ্টি শুরু হয়। রাতে এক ঘণ্টায় সর্বোচ্চ পাঁচ হাজার ৯১৪টি বজ্রপাত রেকর্ড করেছে সংস্থাটি। বুধবার সকাল ১০টা ৫৯ মিনিটে বজ্রপাতের সংখ্যা দাঁড়ায় ৯ হাজার ৪৩৭টিতে। এ বজ্রপাতের অধিকাংশই হংকংয়ের নিউ টেরিটরি পূর্ব অঞ্চলে আঘাত হেনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে দেখা গেছে, বজ্র ঝড়ে বাঁশের তৈরি একটি ক্যান্টোনিজ অপেরা থিয়েটারে বিধ্বস্ত হয়ে গেছে। পর্যবেক্ষকদের ধারণা, আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে। এবার দ্বীপটিতে দ্বিতীয় সর্বোচ্চ বজ্রাঘাত হেনেছে।

এর কারণ হিসেবে বলা হয়েছে, সাধারণত এপ্রিল মাসে ওই অঞ্চলের উচ্চ আর্দ্রতা থাকে। বর্ষা মৌসুম পর্যন্ত অগ্রসর হয়। তাই আকস্মিক বৃষ্টিপাতের জন্য প্রস্তুত থাকেন বাসিন্দারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026