1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

যুক্তরাষ্ট্রের ফের গোলাগুলি, হতাহত ৬

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক      অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের একটি সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও ৫ জন আহত হয়।

 

দমকল বিভাগ জানিয়েছে, হামলার ঘটনার পর বিকেল সাড়ে ৪টার পর স্থানীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করা হয়। এই ঘটনায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিউইয়র্ক শহরের পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার বলেন, আমরা বিশ্বাস করি না যে, এটা লক্ষ্যহীন কোনো হামলা। একটি ট্রেনে দুই গ্রুপের মধ্যে বিবাদ থেকেই এই হামলার সূত্রপাত হয়েছে।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত হামলায় ৩৪ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে। এছাড়া আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরী, ১৫ বছর বয়সী এক কিশোর এবং ৭১ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন।

এই ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ। যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনা যেন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। যেখানে মানুষের চেয়ে বন্দুকের সংখ্যাই বেশি এবং প্রায় এক তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছেই আগ্নেয়াস্ত্র রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের তুলনায় নিউইয়র্কে বন্দুক হামলায় হত্যার ঘটনা কম। দেশটিতে প্রায় সব ক্ষেত্রেই বেসামরিক নাগরিকদের জনসমক্ষে আগ্নেয়াস্ত্র রাখা বেআইনি। খবর: এএফপি, আল জাজিরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026