1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির বিশ্বকাপে হোয়াং ইন-বিওমের নৈপুণ্যে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয় প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা

পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন সাবের হোসেন চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার (৭ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে রাজধানীর পরিবাগে সাবের হোসেন চৌধুরীর বাসায় যান যুক্তরাষ্ট্রের দূত। এর পর প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। বৈঠক শেষে বিকাল সোয়া ৪টার দিকে তিনি বেরিয়ে যান।

বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি গতিশীল ও বিস্তৃত সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই অংশীদারত্বকে আরও গভীর ও সমৃদ্ধ করার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের (সাবের চৌধুরী ও পিটার হাস) বৈঠকে জলবায়ু পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও তারা আলাপ করেছেন।

এরআগে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গত ৩ নভেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেন পিটার হাস। তবে কী নিয়ে আলোচনা হয়, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি।

এছাড়া রাজধানীর আগারগাঁওয়ে গত ৩১ অক্টোবর নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বানও জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026