1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির বিশ্বকাপে হোয়াং ইন-বিওমের নৈপুণ্যে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয় প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা

বিএন‌পি-জামায়া‌তের অবরোধ নিরাপত্তায় মাঠে র‍্যাবের ৩০০ টহল টিম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা দুদিনের অবরোধের সময় জনগণের জান-মাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে দেশব্যাপী র‍্যাবের ৩০০ টহল টিম কাজ করছে।

রোববার র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আজ থেকে বিভিন্ন রাজনৈতিক দল ২ দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র‍্যাব ফোর্সেস নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে ৭০টি টহল দলসহ দেশব্যাপী র‍্যাবের ১৫টি ব্যাটালিয়নের প্রায় ৩০০ টহল দল নিয়োজিত থাকবে। পাশাপাশি দেশব্যাপী গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান থাকবে।

তি‌নি জানান, কেউ যদি কোনো নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে সঙ্গে সঙ্গে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব এর স্পেশাল টিম ও স্টাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে।

র‍্যাবের মুখপাত্র বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীরা নাশকতা ও সহিংসতার মতো ঘটনা ঘটিয়েছে। যারা এ ধরণের নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত ছিল, তাদেরকে সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যাদি বিশ্লেষণ করে শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‍্যাব।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে অনলাইনে কেউ কেউ বিভিন্ন উসকানিমূলক তথ্য, মিথ্যা তথ্য বা গুজব ছড়াচ্ছে; বিভিন্ন ধরণের ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জনমনে আতংঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। র‍্যাবের সাইবার মনিটরিং টিম এসব দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সার্বক্ষণিক সাইবার জগতে নজরদারি রাখছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026