1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির বিশ্বকাপে হোয়াং ইন-বিওমের নৈপুণ্যে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয় প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা

বিএনপির অবরোধ মোকাবিলায় মাঠে থাকবে আ.লীগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে

বিএনপি ও তার মিত্র দলগুলোর দু’দিনের অবরোধ মোকাবিলায়ও মাঠে থাকবে আওয়ামী লীগ।  রোববার ও সোমবার অবরোধ চলাকালে রাজধানী ঢাকাসহ সারাদেশে সতর্ক অবস্থানে থাকবে সরকার সমর্থক নেতাকর্মীরা।

আওয়ামী লীগ নেতারা বলেছেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় আগের মতো রোববার ও সোমবার এই সতর্ক অবস্থান থাকবে। অবরোধের নামে যাতে কোনো ধরনের ভাঙচুর ও জ্বালাও-পোড়াও চলতে না পারে সেই লক্ষ্যে ঢাকা মহানগরীর সব থানা, ওয়ার্ড, ইউনিটসহ পাড়া-মহল্লা ও অলিগলিতে নেতাকর্মীরা পাহারা দেবে। সেইসঙ্গে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় নেতাকর্মীর অবস্থান থাকবে।

শনিবার রাজধানীর আরামবাগে দলের ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও পুরো ঢাকায় সতর্ক অবস্থান অব্যাহত রাখার জন্য নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে বিএনপি ও মিত্র দলগুলোর আন্দোলন কর্মসূচি শুরুর পর থেকেই রাজপথ দখলে রাখার চেষ্টা চালিয়ে আসছে আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। ওই সময় থেকেই ঢাকাসহ সারাদেশে শান্তি সমাবেশসহ সতর্ক অবস্থানের কর্মসূচি পালন করে আসছে ক্ষমতাসীন দলটি। আগামী নির্বাচন পর্যন্ত দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী সমকালকে বলেন, বিএনপি ও তার জোটের কথিত আন্দোলনের নামে সন্ত্রাস-নৈরাজ্য ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় আগে থেকেই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক রাজপথে রয়েছে। আগামী নির্বাচনের আগ পর্যন্ত এ অবস্থান অব্যাহত থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026