1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ পাস আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি হামের রোগীর সামনে তো আমি কথা বলছি না : রুমিন ফারহানা দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণকাজে ইন্টারনেট গতি ধীর হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী: বিসিবি কার্যক্রমে কোনো ব্যক্তিগত প্রভাব নেই, আহ্বায়ক কমিটি গঠন সরকারির উদ্যোগ জুলাই গণ-অভ্যুত্থান: সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬ পাস দেশে ১০ হাজার ৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন সূচনায়: খলিলুর রহমানের নয়াদিল্লি সফর পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর নিবন্ধন কার্যক্রম শুরু হাম নিয়ন্ত্রণে ২০ এপ্রিল থেকে জাতীয় টিকাদান কার্যক্রম শুরু

ইসির সঙ্গে আলোচনা শেষে ফারুক খান বিএনপিকে নিয়ে নির্বাচন করার কথা সংবিধানে লেখা নেই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঢাকা

বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে—এমন কোনো কথা সংবিধানে লেখা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। তিনি বলেন, যাদের জনসমর্থন নেই, তারা নির্বাচনে আসবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুক খান এসব কথা বলেন।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নিবন্ধিত দলগুলোকে জানাতে এ আলোচনার আয়োজন করে ইসি। সকালে আলোচনায় অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২২টি নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে আটটি দল ইসির ডাকে সাড়া দেয়নি। আজ বিকেলে আলোচনায় বসার জন্য বিএনপিসহ আরও ২২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিএনপির কোনো নেতাকে না পেয়ে নিমন্ত্রণের চিঠি দলটির কার্যালয়ে ঝুলিয়ে এসেছে ইসি।

ইসি সূত্র জানায়, সকালে অংশ নেওয়ার জন্য ২২টি দলকে আমন্ত্রণ জানানো হলেও সিপিবি, বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ, কল্যাণ পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও এলডিপি আলোচনায় অংশ নেয়নি।

আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, বিএনপি যে কর্মসূচি দিচ্ছে, সেটি রাজনৈতিক কর্মসূচি নয়; এগুলো সহিংসতার কর্মসূচি। এগুলোকে ‘টেররিস্ট অ্যাকশন’ বলা যেতে পারে।

নির্বাচন কমিশনের চিঠি নেওয়ার মতো বিএনপির কার্যালয়ে কেউ নেই—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফারুক খান বলেন, এটি বিএনপির জন্য লজ্জাজনক।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, তাঁরা মনে করেন, সংবিধানসম্মতভাবেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। ভবিষ্যতে আরও সুষ্ঠু হবে যখন ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নির্বাচন কমিশন উৎসাহ প্রদান করবে।

ইসির সঙ্গে আলোচনা শেষে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, সুষ্ঠু গ্রহণযোগ্য জনগণ অস্থায়ী আনতে পারে এবং আগ্রহী হয়—এমন একটি পরিবেশ সৃষ্টি করার জন্য তাঁরা নির্বাচন কমিশনকে বলেছেন। তাঁরা চান যেন জনগণের নিরাপত্তা ভোটারদের নিরাপত্তা থাকে এবং নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ থাকে, সেটি নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন তাঁদের আশ্বাস দিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026