1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির বিশ্বকাপে হোয়াং ইন-বিওমের নৈপুণ্যে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয় প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা

আরও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপি ও সমমনা দলগুলোর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আগামী ৫ ও ৬ নভেম্বর (রোববার, সোমবার) সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, তিন দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে। কারণ জনগণ এই সরকারকে আর চায় না।

এদিকে বিএনপির সঙ্গে মিল রেখে আগামী ৫ ও ৬ নভেম্বর সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বৃহস্পতিবার ( ২ নভেম্বর) দলটির বর্তমান সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন।

তিনি জানান, আগামীকাল ৩ নভেম্বর শুক্রবার চলমান আন্দোলনে নিহত পুলিশ, সাংবাদিক, শ্রমিকসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী দোয়া ও প্রার্থনা। এছাড়া আগামী ৫ ও ৬ নভেম্বর (রবিবার, সোমবার) টানা (৪৮ ঘণ্টা) সারাদেশে সর্বাত্মক অবরোধ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026