1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির বিশ্বকাপে হোয়াং ইন-বিওমের নৈপুণ্যে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয় প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা

গ্রেপ্তার ও তল্লাসির ক্ষমতা পাচ্ছে না আনসার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আটক, গ্রেপ্তার বা জব্দ করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব বাতিল করে ‘আনসার ব্যাটালিয়ন বিল ২০২৩’ পাস হয়েছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপন করলে পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।

গত ২৩ অক্টোবর বিলটি সংসদে পেশ করা হয়। পরে পুলিশসহ বিভিন্ন মহলের সমালোচনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিলের ৭ ও ৮ নং ধারায় সংশোধনের সুপারিশ করে।

বিলের ৮ ধারায় বলা হয়েছিল, কোনো আনসার সদস্যের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদনক্রমে অপরাধীকে গ্রেফতার করে অবিলম্বে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে।

এছাড়া বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট কর্মকর্তার নির্দেশ অনুসারে আনসার সদস্য আটককে তল্লাশি করতে পারবেন এবং যেকোনো স্থানে প্রবেশ করে তল্লাশি ও মালামাল জব্দ করতে পারবেন।

সংসদীয় কমিটি সূত্রে জানা গেছে, পুলিশ এই ধারাটি সংশোধনের প্রস্তাব করে এবং পরে কমিটি সংশোধনের সুপারিশ করে।

আনসার ব্যাটালিয়নের দায়িত্ব সংক্রান্ত বিলের ৭ ধারায় বলা হয়েছে, জননিরাপত্তা সংক্রান্ত যে কোনো কাজে সরকার বা সরকারের অনুমোদন সাপেক্ষে দায়িত্ব পালন করবে।

কমিটির প্রস্তাব অনুযায়ী, আনসার ব্যাটালিয়ন ‘দায়িত্ব পালনে সহায়তা’ করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026