1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

টাইমস র‍্যাঙ্কিং বিশ্বসেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই দেশের একটিও

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৪ বার দেখা হয়েছে

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ২০২৪ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে প্রথম ৮০০টির তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়।

তবে তালিকায় ভারতের ২৪টি ও পাকিস্তানের ৮টি বিশ্ববিদ্যালয় আছে। গত বছরের র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ থেকে ৮০০ এর মধ্যে।

এবারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অবস্থান তালিকার ২০১ থেকে ২৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে।

ভারতের সেরা অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- জামিয়া মিলিয়া ইসলামিয়া, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, আলাগাপ্পা ইউনিভার্সিটি, আলীগড় মুসলিম ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি।

তালিকায় ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো- ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থসাউথ ইউনিভার্সিটি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে ১০০১ থেকে ১২০০ এর মধ্যে। এ ছাড়া ১২০১ থেকে ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১০৪টি দেশের ১৯০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারের র‌্যাঙ্কিং করেছে প্রতিষ্ঠানটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026