1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি ও ধর্ম নিয়ে রাজনীতি করা চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। বুক ফাটিয়ে বলব, ওরা রাজাকার। বাংলার জমিনে ওদের রাজনীতিতে কোনো স্থান নেই।’

রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালিয়েছে। তিনি বলেন, ‘তারা গত নির্বাচনে জয়লাভ করার জন্য মোনাফেকি করেছে। আল্লাহর সাথে শরিক করে বলেছে অমুক মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। এরা রাজাকার, এরা দেশের শত্রু।’

১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের সঙ্গে রাজাকারদের যোগসাজশ, গণহত্যা এবং নারী নির্যাতনের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘যারা মা-বোনদের তুলে নিয়ে ধর্ষণ করাতো, বুদ্ধিজীবীদের দড়ি দিয়ে বেঁধে নিয়ে হত্যা করত, সেই রাজাকারদের হাতে কি আমরা দেশ তুলে দিতে পারি?’

সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের মন জয় করে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করা। কোনো অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আমরা জড়াব না।’

তিনি আরো উল্লেখ করেন, সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে—একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং অন্যটি ফ্যাসিবাদের নতুন যেকোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে রাজপথে রুখে দেওয়া।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026