1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের বাজারে টানা তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ৫৪৮২ টাকা সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দখলকৃত জমি ফিরিয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদীয় কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় মানবতাবিরোধী অপরাধের মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের জাতিসংঘে টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তুলতে নারীর নেতৃত্ব বাড়ানোর তাগিদ বাংলাদেশের জাতীয় সংসদে আরও ১০টি স্থায়ী কমিটি গঠিত: সভাপতি হলেন যারা উপজেলা পর্যায়ের তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকার বিশেষ অর্থায়ন কর্মসূচি চালু করছে বাংলাদেশ ব্যাংক কক্সবাজারকে মাদকমুক্ত না করে দায়িত্ব ছাড়বেন না ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

কক্সবাজারকে মাদকমুক্ত না করে দায়িত্ব ছাড়বেন না ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে
অপরাধ ডেস্ক
কক্সবাজার জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করে কর্মস্থল ত্যাগ না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, মাদক ব্যবসায়ী, সেবনকারী কিংবা এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি পুলিশ বাহিনীর কোনো সদস্যও যদি মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তবে তাঁকেও কঠোর আইনের আওতায় আনা হবে।
গত বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার শহরে আয়োজিত এক বিশেষ সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, কক্সবাজার দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে অশান্ত হয়ে উঠেছিল। অতীতে প্রভাবশালী ও মাদক কারবারিরা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, যা মাদক ব্যবসার বিস্তারকে ত্বরান্বিত করেছে। ফ্যাসিবাদী ও অপরাধমূলক এই চক্র সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশ একটি গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, পুরনো সব অনিয়ম ও বিশৃঙ্খলা ভেঙে ফেলে কক্সবাজারকে একটি নিরাপদ, সমৃদ্ধ ও পর্যটনবান্ধব আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে।
মাদকবিরোধী অভিযানের বর্তমান চিত্র তুলে ধরে তিনি জানান, সাধারণ মাদকসেবী বা খুচরা বিক্রেতাদের পাশাপাশি এর নেপথ্যের গডফাদার ও প্রভাবশালী ব্যক্তিদেরও চিহ্নিত করা হচ্ছে। যত শক্তিশালী বা ক্ষমতাবান হোক না কেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে কঠোর নির্দেশিকা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করে তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে এবং অপরাধীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের টাকায় আখের গোছানোর দিন শেষ হয়ে এসেছে বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সুধী সমাবেশে কক্সবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিশদ তথ্য তুলে ধরেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। তিনি জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত কক্সবাজার জেলায় ৯০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। চলতি বছরের একই সময় অর্থাৎ জুলাই পর্যন্ত হত্যাকাণ্ডের সংখ্যা কিছুটা কমে ৮৮টিতে দাঁড়িয়েছে। তবে মাদকবিরোধী কার্যক্রমে বিশেষ সাফল্য অর্জিত হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, গত বছরের জুলাই পর্যন্ত যেখানে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল, চলতি বছরের জুলাই পর্যন্ত সেই উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৩ লাখ পিস।
পুলিশ সুপার আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের আপস করা হবে না। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। থানায় সাধারণ ডায়েরী বা কোনো ধরনের সেবা পাওয়ার জন্য কোনো অর্থ লেনদেন বা দালাল চক্রের সহায়তা নেওয়ার প্রয়োজন নেই জানিয়ে তিনি জনগণকে সরাসরি সেবা নেওয়ার আহ্বান জানান। সুধী সমাবেশ শেষে একটি বিশাল মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলের বার্তা ছড়িয়ে দেয়।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026