1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

কেবল সিনেমা থেকে বাদ পড়াই নয়, নিজের সংলাপ নিয়েও অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন তাপসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ভারতীয় অভিনেত্রী তাপসী পান্নু নারীপ্রধান ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে ক্যারিয়ারের শুরুর দিকে এমন অনেক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাকে, যেগুলো তখন তিনি কাজেরই স্বাভাবিক অংশ বলে মেনে নিয়েছিলেন।

পরে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে অভিনেত্রী বুঝতে পেরেছেন সেসব ঘটনার পেছনে ছিল বৈষম্য, ক্ষমতার অসমতা। পাশাপাশি মানুষের ব্যক্তিগত অদ্ভুত সব পছন্দ-অপছন্দের খেসারতও দিতে হয়েছে তাকে।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তাপসী বলেন, কখনো তাকে বলা হয়েছে, তিনি যথেষ্ট সুন্দর নন।

এছাড়া তাকে একবার একটি সিনেমা থেকে আচমকা বাদ দেওয়া হয়। এর কারণ হিসেবে তাকে জানানো হয়েছিল, নায়কের স্ত্রী তাকে ওই সিনেমায় দেখতে চাননি।

বলিউডে কাজ করতে গিয়ে এমনই কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন তাপসী।

তাপসীর কথায়, কেবল জানানো হয়েছিল, নায়ক তাকে সিনেমায় চান না। কিন্তু কেন চান না, তার কোনও নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছিল অভিনেত্রীর মনে। নিজের মত করে নানা কারণও ভেবেছেন তিনি।

ওই সিনেমা এবং নায়কের নাম প্রকাশ না করে তাপসী বলেন, “আমি ভেবেছিলাম আমাকে নিয়ে নায়কের হয়ত নিরাপত্তাহীনতা ছিল, হয়ত তিনি তার পরিচিত কোনো অভিনেত্রীকে নিতে চেয়েছিলেন—এমন কত কথাই মাথায় এসেছিল।

“তবে সবচেয়ে বিস্মিত হই, যখন জানলাম আমাকে নিয়ে আপত্তি তুলেছেন নায়কের স্ত্রী। এটা আমাকে একটা সময় সরাসরি জানিয়ে দেওয়া হয়।”

কেবল সিনেমা থেকে বাদ পড়াই নয়, নিজের সংলাপ নিয়েও একটি অভিজ্ঞতার কথা বলেছেন তাপসী।

তিনি বলেন, একবার ডাবিংয়ের সময় তাকে বলা হয়েছিল, নায়ক তার একটি সংলাপ পছন্দ করেননি। তাই সংলাপটি বদলে ফেলতে হবে। তাপসী তাতে বেঁকে বসেন।

তার অমতে পরে একজন ডাবিং শিল্পী দিয়ে সেই সংলাপটি রেকর্ড করানো হয়। তাপসী সিনেমা দেখার পর বুঝতে পারেন পুরো সিনেমায় তার নিজের কণ্ঠ থাকলেও ওই নির্দিষ্ট সংলাপটি অন্য একজনের কণ্ঠ ব্যবহার করা হয়েছে।

তাপসীর মতে, বলিউডে অনেক সময়ে অভিনেতাদের জন্য নির্দিষ্ট কিছু ছক তৈরি হয়ে যায়। গ্ল্যামারাস চরিত্রের জন্য এক দল অভিনেত্রী, আবার সমাজের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি হওয়া সিনেমার জন্য নির্দিষ্ট ঘরানার কারও নাম ভাবা হয়।

‘চেনা ছক’-এর অংশ হতে চান না তাপসী। তাই এমন সিনেমাও ফিরিয়েছেন তিনি, যেখানে তাতে দেখলেই দর্শক হয়ত গল্পের শেষটা আন্দাজ করে ফেলতে পারেন।

‘পিঙ্ক’, ‘মুল্ক’, ‘থাপ্পড়’, ‘হাসিন দিলরুবা’, ‘রাশমি রকেট’, ‘লুপ লাপেটা’ কিংবা ‘ডাঙ্কি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তাপসী।

অভিনেত্রী বলেন, বড় তারকার সিনেমায় তুলনামূলক ছোট চরিত্র করতেও আপত্তি নেই তার, যদি চরিত্রটি গুরুত্বপূর্ণ হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকম্পা নয়, সুযোগ কাজে লাগানোর সময় এখনই

গণতন্ত্রের আম্পায়ার যখন প্রশ্নের মুখে: ভারতে নির্বাচন কমিশন বিতর্ক

জাসদ কার্যালয়ে গণআটক: মব কি এবার রাষ্ট্রসম্মত হলো?

পর্যটনে বাংলাদেশ: সম্ভাবনার দেশ, দায়িত্বহীনতার শিল্প

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026