1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

শনিবার হামলা চালিয়ে জমি দখলের চেষ্টা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকার মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এক বার্তায় এ তথ্য জানান।

এতে বলা হয়, চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার সকাল ১১টার দিকে বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানের ‘রোজ ভিলা’ লাগোয়া জমিতে থাকা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সিসিটিভি ভিডিওতে একদল মানুষকে ওই কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকতে দেখা যায়। পরে সেখানকার বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার দৃশ্যও দেখা যায়।

এ ঘটনায় রোববার ১০ জনের নাম উল্লেখ করে এবং অচেনা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন হামলার শিকার কার্যালয়ের কর্মী আনোয়ার হোসেন রিপন। এরপর মোহাম্মদপুরের ২৯ নম্বর বাসা থেকে ২৩ বছর বয়সি লিমন এবং বাঁশবাড়ি এলাকা থেকে ২৫ বছর বয়সি মনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তাররা চুক্তিতে ছিনতাই এবং জমি দখলের কাজে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। লিমন ও সাদ্দামের বিরুদ্ধে এর আগেও ছিনতাই ও মারামারির মামলা রয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, জমিটি স্থানীয় আলমের দখলে ছিল। শনিবার সকালে জনি ও রেজাউলের নেতৃত্বে ১৫০ থেকে ২০০ জন সেখানে গিয়ে টিনের বেড়া ভেঙে দেন। পরে তারা জমিতে থাকা একটি কার্যালয়ে ঢুকে ভাঙচুর করেন এবং নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম শনিবার বলেছিলেন, জমিটির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আদালত যে পক্ষে রায় দেবে, আইনগতভাবে সেই পক্ষই জমির অধিকার পাবে।

রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি

রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকম্পা নয়, সুযোগ কাজে লাগানোর সময় এখনই

গণতন্ত্রের আম্পায়ার যখন প্রশ্নের মুখে: ভারতে নির্বাচন কমিশন বিতর্ক

জাসদ কার্যালয়ে গণআটক: মব কি এবার রাষ্ট্রসম্মত হলো?

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026