1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার মেক্সিকোকে নকআউটের টিকিট এনে দিল কিনিয়োনেস ও জিমেনেজ ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের বিল পাসের উদ্যোগ, লেবাননে অবস্থান জোরদারের ঘোষণা নেতানিয়াহুর নকআউটের দীর্ঘদিনের খরা কাটাল ব্রাজিল জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের নির্দেশ

চীনকে পেছনে ফেলে সর্বোচ্চ জনবহুল দেশ হলো ভারত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

সবচেয়ে জনবহুল দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারত। চীনকে পেছনে ফেলে জনবহুল দেশের প্রথম স্থানে ওঠে এসেছে ভারত।

বুধবার (১৯ এপ্রিল) জাতিসংঘের প্রকাশিত ডাটা থেকে এমন তথ্য পাওয়া গেছে। প্রথমবারের মতো সর্বোচ্চ জনবহুল দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারত।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখন ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ। অপরদিকে দ্বিতীয়স্থানে নেমে যাওয়া চীনের ১৪২ কোটি ৫৭ লাখ মানুষ রয়েছে।

১৯৫০ সাল থেকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকা করে আসছে জাতিসংঘ। এরমধ্যে এবারই প্রথমবার সংস্থাটির এ তালিকার প্রথম স্থানে ওঠে এসেছে ভারতের নাম।১৯৬০ সালের পর গত বছর প্রথমবারের মতো কমে যায় চীনের জনসংখ্যা। ওই বছর মাও শে তুংয়ের আত্মঘাতী কৃষি নীতির কারণে চীনে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যান।

বর্তমানে বিভিন্ন আধুনিক সমস্যার কারণে দেশটিতে মানুষের সংখ্যা কমে যাচ্ছে। অপরদিকে বেড়ে যাচ্ছে বৃদ্ধ মানুষের সংখ্যা। জনসংখ্যা হ্রাসের বিরূপ প্রভাব ইতোমধ্যে দেশটিতে পড়া শুরু হয়েছে। এ কারণে বর্তমানে চীনের সরকার জনসংখ্যা বৃদ্ধিতে বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026