1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার মেক্সিকোকে নকআউটের টিকিট এনে দিল কিনিয়োনেস ও জিমেনেজ ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের বিল পাসের উদ্যোগ, লেবাননে অবস্থান জোরদারের ঘোষণা নেতানিয়াহুর নকআউটের দীর্ঘদিনের খরা কাটাল ব্রাজিল জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের নির্দেশ

লম্বা ছুটিতে ঝামেলাহীন ঈদযাত্রা নাড়ির টানে ঘরমুখো মানুষ, ফাঁকা রাজধানী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের লম্বা ছুটি শুরু হয়েছে গতকাল। রোজা ৩০টি হলে এ ছুটি গড়াবে ছয় দিনে। ঈদের আগে আজ বৃহস্পতিবার শেষ কর্মদিবস নির্ধারিত থাকলেও এ দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে গতকালই ছুটি শুরু হয়েছে সরকারি অফিসগুলোয়। বেসরকারি বিভিন্ন দফতরেও ছুটি শুরু হয়েছে সরকারি ছুটির সঙ্গে সংগতি রেখে। দীর্ঘ ছুটি হওয়ায় এবারের ঈদযাত্রাও তুলনামূলক ঝামেলাহীন। নাড়ির টানে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় রাজধানী এখন একেবারেই ফাঁকা। বাস, ট্রেন, লঞ্চ ও আকাশ পথে বাড়ি ফিরছে মানুষ। গাবতলী, মহাখালী ও যাত্রাবাড়ীতে যাত্রীর চাপ থাকলেও যানজট বা ভোগান্তির চিত্র নেই। রাজধানীর বাইরে থেকেও আমাদের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিরা স্বস্তির ঈদযাত্রার খবর জানিয়েছেন। ঈদে বাড়ি ফেরা উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। মহাসড়কে দূরপাল্লার বাসের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ির চলাচল। সড়কে বিপুলসংখ্যক মোটরসাইকেল ও প্রাইভেটকার চলতে দেখা গেছে। রাজধানী থেকে ট্রেনগুলোও সময়মতো ছাড়ছে। নেই চিরচেনা ভিড়। স্ট্যান্ডিং টিকিটও ছিল সীমিত। কিছু ট্রেন বিলম্বে ছাড়লেও বেশির ভাগ ট্রেন সময়মতো ঢাকা ছেড়ে গেছে। তবে ট্রেনগুলোয় বাড়তি যাত্রী দেখা গেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026