1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অর্জন মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ১০৯ বাংলাদেশি উদ্ধার, চার দিনে ফিরলেন ৩৬২ জন দেশজুড়ে মব সহিংসতা ও রাজনৈতিক সংঘাতে এক মাসে নিহত ৪০ এক যুগে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র করা হবে: আইজিপি দাউদকান্দি মডেল থানার ওসি প্রত্যাহার, পুলিশ লাইনে সংযুক্ত গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

আগামী শুক্র ও শনিবার ঢাকায় বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অধিদপ্তর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১২১ বার দেখা হয়েছে

গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। এক সপ্তাহের বেশি সময় ধরে বৃষ্টির দেখা নেই। ফলে গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। সবাই এখন বৃষ্টির জন্য অপেক্ষা করছে। তবে অপেক্ষার শেষ কবে নাগাদ হতে পারে তা জানাল আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজরুল রশীদ বলেন, আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে।

দেশে ৭ এপ্রিল থেকে বৃষ্টি নেই। তবে গতকাল সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের গতকাল সোমবার সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর ঢাকায় বৃষ্টি হতে আরও অন্তত তিন দিন অপেক্ষা করতে হবে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা ও এর আশপাশ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়বে। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমলেও গরম কিন্তু কমেনি।

বজলুর রশীদ বলেন, ‘শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হবে সামান্য।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026