1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অর্জন মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ১০৯ বাংলাদেশি উদ্ধার, চার দিনে ফিরলেন ৩৬২ জন দেশজুড়ে মব সহিংসতা ও রাজনৈতিক সংঘাতে এক মাসে নিহত ৪০ এক যুগে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র করা হবে: আইজিপি দাউদকান্দি মডেল থানার ওসি প্রত্যাহার, পুলিশ লাইনে সংযুক্ত গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

আলাবামায় জন্মদিনের পার্টিতে গুলি: নিহত ৪, আহত ২৮

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামায় একটি জন্মদিনের পার্টিতে গুলির ঘটনায় চারজন নিহত ও ২৮ জন আহত হয়েছে।

পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য ও স্থানীয় গণমাধ্যমের খবরের বরাত দিয়ে আজ সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার আলাবামার কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শনিবার রাতে আলাবামার ছোট শহর ডেইডভিলে বন্দুক হামলার এই ঘটনা ঘটে।

তবে কী কারণে এমন সহিংসতার ঘটনা ঘটলো সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

রোববার আলাবামার আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা সার্জেন্ট জেরেমি বুরকেট দু’বার সংবাদ সম্মেলন করলেও তিনি কোনো প্রশ্ন গ্রহণ করেননি।

এ ছাড়া গুলির ঘটনায় সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা বা গুলি চালানোর কারণ সম্পর্কে তদন্তকারীরা কিছু জানতে পেরেছেন কিনা সে বিষয়েও কিছু বলেননি সার্জেন্ট জেরেমি। এছাড়া যারা নিহত হয়েছে তাদের নামও প্রকাশ করেননি তিনি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026