1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ন্যাটো শীর্ষ সম্মেলনে যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার ও ইউক্রেনের জন্য নতুন সামরিক তহবিল ঘোষণা ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার চেষ্টা সংক্রান্ত প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, কেপ ভার্দেও প্রশংসা করলেন মেসি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ বিশেষ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী

এক ক্লিকে লাখ লাখ টাকা হারিয়েছেন ব্যাংকের ৪০ গ্রাহক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি বেসরকারি ব্যাঙ্কের অন্তত ৪০ জন গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন। এই গ্রাহকরা মাত্র তিন দিনের ব্যবধানে একটি ক্লিকেই এই টাকা হারিয়েছেন। ইন্ডিয়া ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, ‘আপনার গ্রাহককে জানুন’ (কেওয়াইসি) নামক একটি প্রক্রিয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা তথ্য আপডেট করতে ব্যবহৃত হয়। এই ধরনের একটি বার্তা প্রতিটি গ্রাহকের কাছে যায়। এমন মেসেজে ক্লিক করে টাকা হারিয়েছেন ব্যাংকের গ্রাহকরা।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি বেসরকারি ব্যাঙ্কের অন্তত ৪০ জন গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি বেসরকারি ব্যাঙ্কের অন্তত ৪০ জন গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন।
তিন দিনে কমপক্ষে ৪০ জন গ্রাহকের সঙ্গে এটি ঘটেছে। ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ। তারা নাগরিকদের এই ধরনের কোনো বার্তায় ক্লিক করতে নিষেধ করছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, আপডেটের জন্য অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে বলে গ্রাহকদের কাছে একটি বার্তা পাঠানো হয়। সেই মেসেজে ক্লিক করার পর ক্লিককারীরা ব্যাঙ্কের একটি ভুয়া ওয়েবসাইটে যান।

ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ।
তারপরে গ্রাহকদের অ্যাকাউন্ট আইডি, পাসওয়ার্ড ও অন্যান্য গোপনীয় তথ্য পূরণ করতে বলা হয়। আর এভাবেই গ্রাহকের তথ্য চুরি করে চক্রটি। এভাবে টিভি অভিনেত্রী স্বেতা মেমনসহ ৪০ ব্যাংক গ্রাহকের তথ্য নেন তারা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন স্বেতা।

অভিযোগে অভিনেত্রী লিখেছেন, ‘গত বৃহস্পতিবার (২ মার্চ) আমার মোবাইলে একটি মেসেজ আসে। আমি ধরে নিয়েছিলাম এটা আমার ব্যাঙ্ক থেকে এসেছে। সেই মেসেজে ক্লিক করলে আমাকে অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড ও ওটিপি দেওয়া হয়।’

এভাবে টিভি অভিনেত্রী স্বেতা মেমনসহ ৪০ ব্যাংক গ্রাহকের তথ্য নেন তারা।
এভাবে টিভি অভিনেত্রী স্বেতা মেমনসহ ৪০ ব্যাংক গ্রাহকের তথ্য নেন তারা।
অভিযোগে এই নারী অভিনেত্রী আরও লিখেছেন, ‘মেসেজের কিছুক্ষণ পর এক নারীর কাছ থেকে ফোন পেলাম। নারীটি নিজেকে ব্যাঙ্কের আধিকারিক বলে দাবি করেন। সে আমাকে আমার ফোনে আসা আরেকটি ওটিপির সম্পর্কে বলেন। আমি তাকে ওটিপি দেই। এরপর আমার অ্যাকাউন্ট থেকে ৫৭ হাজার ৬৩৬ রুপি গায়েব হয়ে যায়।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026