1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ন্যাটো শীর্ষ সম্মেলনে যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার ও ইউক্রেনের জন্য নতুন সামরিক তহবিল ঘোষণা ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার চেষ্টা সংক্রান্ত প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, কেপ ভার্দেও প্রশংসা করলেন মেসি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ বিশেষ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী

তিন কলেজে সংঘর্ষে রণক্ষেত্র টিয়ার শেল নিক্ষেপ, পাঁচ শিক্ষার্থী আহত, ভয়াবহ যানজট, ঢাকা কলেজে ছুটি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৯৪ বার দেখা হয়েছে

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল দুপুর ১টায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ঢাকা কলেজের তিন ছাত্রকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তারা হলেন- তাহসিন (১৮), বাইজিদ (১৮) ও মইনুল ইসলাম (১৮)। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ তিন দিনের ছুটি ঘোষণা করেছে। এই হিসাবে ৮ মার্চ পর্যন্ত ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ থাকবে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবারের সংঘর্ষের জেরে গতকাল দুপুর ১২টায় ঢাকা কলেজের  এক ছাত্রকে একা পেয়ে হামলা চালায় আইডিয়াল কলেজের কয়েক শিক্ষার্থী। পরে ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উত্তেজিত ছাত্ররা আইডিয়াল কলেজের দিকে মিছিল নিয়ে যায়। পরে দুপুর ১টা থেকে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এতে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। দোকানপাট বন্ধ করে ব্যবসায়ী ও পথচারীরা ছোটাছুটি করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে রাজধানীর গ্রিন রোড এলাকায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ফার্মগেট, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। পরে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিকাল ৪টায়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026