1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশজুড়ে রেল নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নে সরকারের মহাপরিকল্পনা বৈচিত্র্য ও দায়িত্বশীল বুদ্ধিচর্চাই বৈশ্বিক সংকট সমাধানের পথ: তথ্যমন্ত্রী জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর পাঁচ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার, ব্যয় ৭৬৭২ কোটি টাকা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মাননা: প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করলেন প্রতিনিধিরা চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ন্যাটো শীর্ষ সম্মেলনে যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার ও ইউক্রেনের জন্য নতুন সামরিক তহবিল ঘোষণা ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার চেষ্টা সংক্রান্ত প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি

ইরানে শত শত স্কুলছাত্রীকে বিষপ্রয়োগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

ইরানের এক উপমন্ত্রী গতকাল রোববার জানিয়েছেন, মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে কিছু লোক পবিত্র কোম শহরে শত শত স্কুলছাত্রীকে বিষ প্রয়োগ করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি শিক্ষার্থীদের বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পানাহির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইআরএনএ বলছে, কোমের স্কুলে শিক্ষার্থীদের বিষপ্রয়োগের ঘটনার পর জানা গেছে কিছু লোক স্কুলে শিক্ষার কার্যক্রম বন্ধ করে দিতে চাচ্ছেন, বিশেষ করে মেয়েদের স্কুল।

স্থানীয় রিপোর্ট বলা হয়েছে, গত বছরের শেষ নভেম্বর থেকে দক্ষিণ তেহরানের কোমে শত শত স্কুলছাত্রীকে বিষ প্রয়োগের তথ্য আসতে শুরু করে। এদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইআরএনএ জানিয়েছে, তবে এই বিষয়টি গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসে। অসুস্থ শিক্ষার্থীর অভিভাবকরা শহরের প্রশাসনের বাইরে যখন কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যার দাবিতে বিক্ষোভে নামেন।

এরপরের দিন সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি বলেন, শিক্ষামন্ত্রী এবং গোয়েন্দারা এই বিষয়ের তদন্ত করছেন। এই নিয়ে প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ জাফর মন্তাজেরি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত বছরের ১৩ সেপ্টেম্বর ঠিকমত হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তার হন কুর্দি তরুণী মাশা আমিনি। এরপর তিনদিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় আমিনির। এর জেরে দেশটিতে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। টানা কয়েক মাসের বিক্ষোভে শতশত বিক্ষোভকারী দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন বলে অভিযোগ উঠে।

এমন ঘটনার মধ্যই দেশটিতে স্কুলছাত্রীদের বিষপ্রয়োগের ঘটনা ঘটে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026