1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে ট্রফি নিল না ভারত বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো দালালের খপ্পরে না পড়ে বৈধ পথে বিদেশ যেতে হবে: ডিসি ঝালকাঠি জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাচ্ছেন ২০ লাখ টাকা ভারতে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয়

, অমর একুশে পালন উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে ব্যাপক প্রস্তুতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪২৩ বার দেখা হয়েছে

শাহিদ মোবাশ্বের, ওয়াশিংটন ডিসি থেকে

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টায় ভার্জিনিয়ার আর্লিংটনের কেনমোর মিডল স্কুলে দিবসটি পালন করা হবে। ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত ডিসি একুশে এলায়েন্সের আয়োজনে দিবসটি পালন করা হবে।

বৃহত্তর ওয়াশিংটন ডিসিস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইন্‌ক (ডুয়াফি) এবারের অনুষ্ঠানের আয়োজক সংগঠন হিসেবে কাজ করছে। অমর একুশে পালনে এবারের স্লোগান ‘ফিরে যাই আহত বর্ণমালায়!’

আয়োজকদের প্রধান সমন্বয়ক ড. ইসরাত সুলতানা মিতা জানান, এবার একুশে পালনের মূল লক্ষ্য হবে বিভিন্ন দেশের লোকজনের মাঝে একুশ ফেব্রুয়ারি ও ইউনেস্কো কর্তৃক দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরা। এছাড়া ১৯৫২ সালের প্রথম তথা প্রথম বাংলা গান, প্রথম বাংলা নাটক, প্রথম বাংলা ছায়াছবি ইত্যাদি বিষয়গুলোও থাকবে এবারের আয়োজনে। সেইসঙ্গে মেক্সিকো, চীন, ভারতের কলকাতার সাংস্কৃতিক গোষ্ঠীও এবারের অনুষ্ঠানে নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইন্‌ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইন্‌ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ডিসি, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, আমারা বাঙালি ফাউন্ডেশন, ধ্রুপদ, বাইটপো, বাগডিসিসহ ২৫টি সংগঠন একুশে এলায়েন্সের আয়োজনে এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026