1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: মির্জা ফখরুল কৃত্রিম বুদ্ধিমত্তা ও শেয়ারবাজারের উত্থানে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ও সম্পদ রেকর্ড বৃদ্ধি লালমনিরহাটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ১৫ মাদকসেবী আটক, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জরুরি এনআইডি সেবা বন্ধ, নতুন নিয়মে আবেদন নিষ্পত্তির নির্দেশ বেসরকারি হাসপাতালে লেবার রুম স্থাপন ও মিডওয়াইফ নিয়োগের নির্দেশ, ৭ দিনের আলটিমেটাম স্বাস্থ্যমন্ত্রীর ১৮ জুলাইকে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ ঘোষণার সিদ্ধান্ত, আর্মি স্টেডিয়ামে সমাবেশের ডাক

রিজার্ভ কমায় আইএমএফের কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৪১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। রিজার্ভ কমা ও নিজেদের অর্থনীতির ওপর ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় প্রতিষ্ঠানটির কাছে সহায়তা চেয়েছে পাকিস্তান ও শ্রীলংকা। এবার দক্ষিণ এশিয়া থেকে সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ জুলাই) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন আইএমএফের এশিয়া প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।

খবরে বলা হয়েছে, এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে বৈশ্বিক দাতা সংস্থাটির রেজিলিয়েন্স ট্রাস্ট থেকে ঋণ চেয়েছে বাংলাদেশ। দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাব কীভাবে প্রশমিত করা যায়, সে বিষয়ে মনোযোগ বাড়াতে চায়।

শ্রীনিবাসন বলেন, আরএসটির সঙ্গে আরেকটি কর্মসূচিও (আপার ক্রেডিড শাখা) আসে, অর্থাৎ এটি একটি যৌথ উদ্যোগ। টাকার অংক নিয়ে পরে আলোচনা হবে।

এর অর্থ, নতুন ধরনের অর্থায়ন পেতে হলে বাংলাদেশকে আইএমএফের একটি নিয়মিত কর্মসূচি, যেমন স্ট্যান্ড-বাই অ্যাগ্রিমেন্ট বা একটি বর্ধিত তহবিল সুবিধা নেওয়ার প্রয়োজন পড়বে।

তিনি বলেন, বিভিন্ন দেশের রূপান্তরমূলক পরিবর্তন, বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও মহামারি প্রস্তুতি মোকাবিলার লক্ষ্যে এই ব্যবস্থা চালু হয়েছে। আশা করা যায়, অন্য দেশগুলোও এ থেকে সুবিধা নেবে।

আরএসটি তহবিলের সর্বোচ্চ সীমা কোনো দেশের জন্য বরাদ্দ কোটার ১৫০ শতাংশ। সেই হিসাবে, বাংলাদেশ সর্বোচ্চ ১০০ কোটি মার্কিন ডলার পেতে পারে এই ব্যবস্থা থেকে।

এর আগে স্থানীয় একটি দৈনিকের খবরে বলা হয়েছে, আইএমএফের কাছ থেকে ৪৫০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ।

আইএমএফ আগামী অক্টোবর থেকেই আরএসটির ঋণ দেওয়া শুরু করবে বলে আশা করা হচ্ছে। নিম্ন-আয়ের ও দুর্বল মধ্যম আয়ের দেশগুলো এই ঋণের জন্য আবেদন করতে পারে। আরএসটি ঋণের মেয়াদ ২০ বছর এবং গ্রেস পিরিয়ড ১০ বছর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026