1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

পাকিস্তানে বরযাত্রীবাহী নৌকাডুবে ২১ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৮০ বার দেখা হয়েছে

পাকিস্তানের পাঞ্জাবে সোমবার (১৮ জুলাই) নৌকাডুবির ফলে অন্ততপক্ষে ২০ জন মারা গেছেন। নৌকাটি সিন্ধু নদে একটি বিয়েবাড়ির অতিথিদের নিয়ে যাচ্ছিল।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে অন্ততপক্ষে একশজন ছিলেন, যা তার ধারণক্ষমতার থেকে অনেক বেশি। ডুবে যাওয়ার পর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ২০টি মৃতদেহ উদ্ধার করেন।

এখন পর্যন্ত যা জানা গেছে

সরকারি বিবৃতি অনুযায়ী, নৌকাটিতে মূলত নারী ও শিশুরা ছিলেন। তারা সাদিকাবাদ জেলায় এক গ্রাম থেকে অন্য গ্রামে বিয়ের শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার পর কিছু মানুষ সাঁতরে তীরে এসে পৌঁছান। স্থানীয় জেলে ও ডুবুরিরা ৯০ জনকে উদ্ধার করেন।

স্থানীয় সরকারি কর্মকর্তা আসলাম তসলিম জিও টিভি-কে জানিয়েছেন, ‘২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কতজন মানুষ ওই নৌকাতে ছিলেন, তা বলতে পারবো না। পরিবারের মানুষদের কাছ থেকে আমরা তা জানছি।’

পুলিশ অফিসার মোহাম্মদ হামাদ এএফপি-কে বলেছেন, পুরুষরা সাঁতার জানতেন বলে সাঁতরে তীরে চলে আসেন। কিন্তু মেয়েরা অধিকাংশই সাঁতার জানতেন না। তাই তারা ডুবে যান।

পাকিস্তানের রক্ষণশীল সমাজব্যবস্থার জন্য পুরুষরা সাঁতার শেখার মতো সুযোগ যতটা পান, মেয়েরা তা পান না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026