1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

কুমিরকে বিয়ে করল মেয়র

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৭৮ বার দেখা হয়েছে

মেয়রের বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নাচে-গানে মাতোয়ারা সবাই। তবে কনের বেশে সাধারণ কেউ নয় রীতিমত মাংসাশী প্রাণী কুমির। মেয়র বরের কেনা কুমির কনে! ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন হয়েছে মেক্সিকোর ওজাকা প্রদেশে। আনন্দ আয়োজনে মাতে শহরবাসী। বর্ষ পুরাতন এ রীতিকে প্রকৃতির সাথে মানুষের যোগসূত্র স্থাপন বলে মনে করে স্থানীয় আদিবাসীরা। মূলত প্রকৃতির কাছে সমৃদ্ধি প্রার্থণা করাই এ রীতি পালনের মূল উদ্দেশ্য।

অদ্ভুত এ বিয়ের আয়োজন হয়েছে মেক্সিকোর ওজাকা প্রদেশে। শতবর্ষ পুরানো রীতির সূত্র ধরেই এমন আয়োজন করে সেখানকার আদিবাসী সম্প্রদায়। প্রকৃতির সাথে মানুষের যোগসূত্র গড়ে তোলার মাধ্যমে প্রার্থণা করে তারা। কামনা করে প্রকৃতির আশীর্বাদ।

কুমিরের সাথে মানুষের এ বিয়েতে কমতি ছিল না কোনো আয়োজনে। আদিবাসী আয়োজনের সাথে যোগ হয়েছে খ্রিস্টান বিয়ের রীতি। সে অনুযায়ী আগে থেকে নির্বাচিত করা হয় বউয়ের একজন গডমাদার। শুভক্ষণে রীতিমত সাদা গাউন, গহনা আর অন্যান্য অনুসঙ্গে সুসজ্জিত হয়ে হাজির করানো হয় কুমির কনেকে।

হাসি-আনন্দের ছলে বিয়ের গোটা আয়োজন হলেও শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিলেন সবাই। কেননা দিন শেষে নববধূ এক হিংস্র মাংসাশী। দুর্ঘটনা এড়াতে তাই পুরো অনুষ্ঠান জুড়েই কুমিরটির মুখ বেধে রাখা হয় দড়ি দিয়ে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026