1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

শ্রীলঙ্কায় আবারো জরুরি অবস্থা ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৯১ বার দেখা হয়েছে

শ্রীলঙ্কায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শেটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রোববার রাতে এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে এটি (জরুরি অবস্থা জারি) করা সমীচীন।

শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০ জুলাই। নির্বাচনের আগে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হলো। ১০০ দিনের বেশি সময় ধরে শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলন চলছে। তীব্র অর্থনৈতিক সঙ্কটের কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে।

এদিকে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে শ্রীলঙ্কায়। শনিবার (১৬ জুলাই) রাতে দেশটির পার্লামেন্টে বিশেষ অধিবেশনে প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করেন স্পিকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ জুলাই পদটির জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। একজনের বেশি প্রার্থী হলে ২০ তারিখে হবে ভোট।

অর্থনৈতিক সঙ্কটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে তিনি পালিয়ে অন্য দেশে চলে যান গোতাবায়া। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন।

গত মার্চ মাস থেকে অর্থনৈতিক সঙ্কটের কারণে শ্রীলঙ্কায় শুরু হয় আন্দোলন। একপর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026