1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

যুক্তরাষ্ট্রে শপিং মলে ৩ জনকে হত্যার পর গুলিতে বন্দুকধারী নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৬৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরের কাছে একটি শপিং মলের খাবারের জায়গায় বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। পরে সশস্ত্র এক পথচারী ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন। খবর রয়টার্সের।

স্থানীয় সময় গতকাল রোববার এ ঘটনা ঘটে। গ্রিনউড পুলিশের প্রধান জিম আইসনকে উদ্ধৃত করে ইন্ডিয়ানাপোলিস স্টার জানায়, সন্ধ্যার দিকে গ্রিনউড পার্ক মলে হামলার এ ঘটনা ঘটে।

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলি, নিহত ৬
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কাছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন

পুলিশের বরাত দিয়ে পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র এক পথচারী গুলির ঘটনাটি দেখে বন্দুকধারীকে গুলি করেন।

পত্রিকাটি বলছে, বন্দুকধারী একা ছিলেন। তাঁর কাছে একটি বন্দুক ও কয়েক ম্যাগাজিন গুলি ছিল।

গুলির শব্দ শুনে ক্রেতা ও শপিং মলের কর্মীরা দিগ্‌বিদিক ছুটতে থাকেন এবং লুকিয়ে পড়েন। হতাহত সব ব্যক্তি, বন্দুকধারী কিংবা ওই পথচারীর নাম প্রকাশ করেনি পুলিশ।

যুক্তরাষ্ট্রে স্কুল, কর্মস্থল ও জনসমাগমস্থলে বন্দুক হামলার ঘটনা নিয়মিত ঘটছে। গত মে থেকে নিউইয়র্কের একটি সুপারশপে, টেক্সাসের একটি বিদ্যালয়ে এবং ইলিনয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলা হয়।

আরও পড়ুন
অনিচ্ছা সত্ত্বেও কুচকাওয়াজে যাওয়াটাই কাল হলো তাঁর
হাইল্যান্ড পার্কে কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন

এরপর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

কিছু নির্দিষ্ট অ্যাসল্ট আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করে প্রস্তাবিত একটি আইন চলতি সপ্তাহে গ্রহণ করবে মার্কিন হাউস জুডিশিয়ারি কমিটি। গত শুক্রবার প্যানেলটি এ কথা জানিয়েছে। তবে এটি সিনেটে পাস হবে না বলেই মনে করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026