1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

সোমবার পর্যন্ত থাকবে তাপপ্রবাহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১২৯ বার দেখা হয়েছে

দেশে আগামীকাল সোমবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই এ সময় পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এরপর থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে এবং গরমের তীব্রতা কমে আসবে। বর্তমানে ২৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, বর্তমানে টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা ও রংপুর বিভাগের আট জেলা, রাজশাহী বিভাগের আট জেলা এবং সিলেট বিভাগের চার জেলাসহ মোট ২৩ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাছে, যা অব্যাহত থাকবে সোমবার পর্যন্ত।

তিনি আরো বলেন, দেশে বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। তবে যে ভাপসা গরম পড়েছে, এই হালকা বৃষ্টিতে কাজ হচ্ছে না। আগামী দুই দিন (সোমবার পর্যন্ত) দেশের কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং গরম কমবে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য জায়গায় এর মাঝারি ধরনের সক্রিয়তা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026