1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

গরুর ট্রাকে ঈদযাত্রা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৫৭ বার দেখা হয়েছে

ঈদ সবার কাছে আনন্দের হলেও ঘরেফেরা মানুষের কাছে ঈদযাত্রা অনেকটা ভোগান্তির নাম। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া, শিডিউল বিপর্যয়, টিকিট সংকটসহ সড়কে দীর্ঘ যানজটে ঈদযাত্রা স্বস্তির হয় না অধিকাংশ মানুষের কাছে।

এমনকি বাসের টিকিট না পেয়ে উত্তরবঙ্গগামী অনেক যাত্রীকে গরু পরিবহনের ট্রাক, ঢাকায় চলাচল করা লোকাল বাসে চড়ে রাজধানী ছাড়তে দেখা গেছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলা বিআরটিসির দোতালা বাসও ঘরে ফেরা যাত্রীদের নিয়ে উত্তরের জেলায় ছুটছে। এবারের ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকলেও বাস্তবে এর প্রভাব নেই।

শুক্রবার (৮ জুলাই) দুপুরে গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, ঘরে ফেরা যাত্রীদের যেন ঢল নেমেছে। বেশি ভাড়া নেওয়ার পাশাপাশি যাত্রীদের অভিযোগ সময় মতো বাস ছাড়তে পারছে না কাউন্টারগুলো।

তবে শুধু বাসই নয়, গরু পরিবহনে ব্যবহৃত ট্রাকেও অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে। গরু ঢাকায় আনার পর অধিকাংশ ট্রাকেই বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। গাবতলী থেকে আরিচা ঘাট পর্যন্ত এসব ট্রাকে জন প্রতি ২০০ টাকা ভাড়া নিচ্ছে।

এছাড়াও রাজধানীতে চলাচল করে এমন কয়েকটি বাস পাটুরিয়া ঘাট পর্যন্ত যাত্রী পরিবহন করছে। এই রুটে তারা যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা করে ভাড়া আদায় করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026