1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

বাইকারদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা পুলিশের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৬১ বার দেখা হয়েছে

ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। এটি একদিকে যেমন বাইকচালকদের মন খারাপের কারণ হয়েছে তেমনি আবার অনিশ্চয়তায় ফেলেছে অনেকেরই বাড়ি ফেরাকে।

হঠাৎ মহাসড়কে বাইক নিষেধ করায় এ নিয়ে সমালোচনার পর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে পুলিশ প্রশাসন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে একমত হয়েছেন যে, ঈদে ঘরমুখো মানুষের চাপে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন। এতে জনরোষ তৈরি হবে। সবকিছু বিবেচনায় বাইকারদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করবে পুলিশ হেডকোয়ার্টার।

গত মঙ্গলবার রাজারবাগ পুলিশলাইন্সে পুলিশ অপরাধসভায় এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন কর্মকর্তারা। আলোচনায় তারা একমত হন যে, এমন সিদ্ধান্তে অনেকেই বাড়ি যেতে পারবেন না, কারণ নিজের মোটরসাইকেল আছে সেজন্য তিনি কোনো গণপরিবহনের টিকিট কাটেননি। ফলে তার ঈদে বাড়ি যাওয়া হবে না। এমনটা হলে তাদের অধিকার হনন করা হবে। সবকিছু বিবেচনায় এদিন সিদ্ধান্ত হয় মুভমেন্ট পাসের ব্যবস্থা করবে পুলিশ হেডকোয়ার্টার।

এর আগে গত ৩ জুলাই মহাসড়কে এক জেলা থেকে আরেক জেলায় বাইক চলাচল সাত দিনের জন্য নিষেধ করার কথা জানানো হয়। ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে বলে জানানো হয়। সিদ্ধান্তটি বাইকারদের তীব্রভাবে অসন্তুষ্ট করে। তারা রাজধানীতে কর্মসূচি পালন করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

করা যাবে না রাইড শেয়ার : করোনার মহামারির সময় যেভাবে চলাচলের জন্য মুভমেন্ট পাস নিয়ে চলাচল করা গেছে একইভাবে যৌক্তিক কারণ দেখিয়ে মোটরসাইকেল আরোহীরা নিজে এবং পরিবার নিয়ে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন। তবে কোনো রাইড শেয়ার করা যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, বাইক চালকদের চলাচলের বিষয়গুলো সবদিক বিবেচনা করে আমরা দেখেছি। যারা যৌক্তিক কারণ দেখাবেন তাদের তো বাধা দেয়া যায় না।

উদাহরণ টেনে ডিএমপি কমিশনার বলেন, ধরেন একজন তার বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে বাড়ি যাবেন, সঙ্গে তার পরিবার নিয়ে যাবেন। এটতো তার যৌক্তিক কারণ। এমনটা হলে আমরা তাকে মোটরসাইকেল নিয়ে যেতে দেব। তবে মোটরসাইকেল দিয়ে কোনো রাইড শেয়ার করা যাবে না। শুধু নিজে ও পরিবারকে সঙ্গে নিতে পারবে। এজন্য পুলিশ হেডকোয়ার্টার মুভমেন্ট পাসের নমুনা তৈরি করছে।

পাস নেয়া যাবে যেভাবে : ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, বাইকাররা তাদের যৌক্তিক কারণ দেখিয়ে ট্রাফিকের ডিসি বা জেলার এসপি বরাবর আবেদন করবেন। সেখান থেকে তাদের কারণ বিবেচনায় পাস দেয়া হবে। তা দিয়ে তারা ভ্রমণ করতে পারবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026