1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

প্রবল বর্ষণে পাকিস্তানে নিহত ৭৭

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩০১ বার দেখা হয়েছে

প্রবল বর্ষণের কবলে পড়ে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৭ জন। যার মধেয় শুধুমাত্র বেলুচিস্তান প্রদেশেই মারা গেছেন ৩৯ জন। পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এসব তথ্য জানিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানা যায়, প্রবল বর্ষণের ফলে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। মন্ত্রী শেরি রেহমান প্রাণহানির ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছেন। ভারি বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানায়, আপাতত বৃষ্টি থামার তেমন কোনো লক্ষণ নেই। ভারী বৃষ্টি থাকবে আরও একদিন। এছাড়া নিম্নাঞ্চলেও হতে পারে জলাবদ্ধতা।

জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বর্ষা মৌসুমকে কেন্দ্র করে একটি পরিকল্পনা তৈরি করেছে। তবে ক্ষয়ক্ষতি এড়াতে হলে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকতে হবে।

জলবায়ু পরিবর্তনের কারণেই এই দুর্যোগ ঘটছে বলে জানিয়ে মন্ত্রী আরও বলেন, এই দুর্যোগে মৃত্যু ও ধ্বংস এড়াতে আমাদের একটি ব্যাপক পরিকল্পনা দরকার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026