1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা, গ্রেফতার ৩০০

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৬২ বার দেখা হয়েছে

অনুমোদন না নিয়ে হজ পালনের চেষ্টা করায় সৌদি সরকার প্রায় ৩০০ জনকে গ্রেফতার ও জরিমানা করেছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

হজ নিরাপত্তার প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি বলেন, ২৮৮ জন নাগরিক ও বাসিন্দাকে হজের নিয়ম লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেককে ১০ হাজার রিয়াল জরিমানা করা হয়।

করোনা মহামারিতে গত দুই বছর হজের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পর সৌদি কর্তৃপক্ষ চলতি বছর বিদেশি নাগরিকদের জন্য হজের দুয়ার খুলেছে। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা যেতে শুরু করেছে দেশটিতে।
এ বছর দেশি-বিদেশি ১০ লাখ মানুষকে হজের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে ৬০ হাজার মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। অনুমোদন ছাড়া হজ পালন করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে বলে আগেই জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: ডন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026