1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

বিআরটিসির ঈদ স্পেশাল বাস চালু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ঘরমুখো মানুষদের যাত্রা সহজ করার লক্ষ্যে সোমবার (৪ জুলাই) থেকে ঈদ স্পেশাল সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আগামী ১২ জুলাই পর্যন্ত এই সার্ভিস চলবে।

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, যাত্রীদের চলাচলের সুবিধার জন্য সোমবার থেকে ঢাকার বিভিন্ন বাস ডিপো বা টার্মিনালে জরুরি সার্ভিসের অংশ হিসেবে ৬০টি বাস স্ট্যান্ডবাই থাকবে। টার্মিনাল বা ডিপগুলো হলো, সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপো, নবীনগর, মতিঝিল, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জের চাষাড়া ডিপো থেকে অগ্রিম টিকেট বিক্রির ব্যবস্থা করা হয়েছে। মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে, ঢাকা-খুলনা, দাউদকান্দি, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের বাস।

একইভাবে কল্যাণপুর বাস ডিপোতে থাকবে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও ও দিনাজপুর রুটের বাস। গাবতলী ডিপোতে থাকবে ঢাকা-আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা-পাটুরিয়া, যশোর রুটের বাস। জোয়ারসাহারা বাস ডিপোতে থাকবে, ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের বাস।

 

মিরপুর বাস ডিপোতে থাকবে ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটের বাস। মোহাম্মদপুর বাস ডিপোতে থাকবে, ঢাকা-শরিয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটের বাস। গাজীপুর বাস ডিপোতে থাকবে, বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটের বাস।
যাত্রাবাড়ী বাস ডিপোতে থাকবে, ঢাকা-রংপুর, শরিয়তপুর রুটের বাস। নারায়ণগঞ্জ ডিপোতে থাকবে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের বাস। কুমিল্লা ডিপোতে থাকবে ঢাকা-রংপুর রুটের এবং নরসিংদী ডিপোতে থাকবে নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুটের বাস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026