1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১২৯ বার দেখা হয়েছে

দেশে ১৭ মে থেকে ২৪ জুন পর্যন্ত বন্যায় মোট ৮২ জন মারা গেছেন। শুক্রবার (২৪ জুন) পর্যন্ত বন্যায় মোট মৃত্যুর সংখ্যা ছিল ৭৩।

শনিবার (২৫ জুন) বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

এতে বলা হয়, ১৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় নয় জন, জামালপুরে নয় জন, শেরপুরে চার জন, লালমনিরহাট একজন, কুড়িগ্রামে তিন জন, সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে তিন জন এবং মৌলভীবাজারে চার জন মারা গেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, মৃতদের মধ্যে ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৪ জন, সাপের কামড়ে দুই জন, বন্যার পানিতে ডুবে ৫৬ জন এবং বন্যাজনিত অনান্য কারণে নয় জন মারা গেছে।

গত মঙ্গলবার (২১ জুন) থেকে বন্যার তথ্য দেয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম দিনের তথ্যে বলা হয়েছিল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বন্যায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026