1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ডিএমপির ৬ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য: শিক্ষামন্ত্রী আর্জেন্টিনাকে রুখতে ২৬ জন ‘মেসি’ নিয়ে লড়ার প্রত্যয় মিশরের জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় শুরু হচ্ছে আজ মধ্যপ্রাচ্য পরিস্থিতির স্থিতিশীলতায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবের্তো মার্টিনেজ ফিফা বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল উন্মোচন বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় পর্তুগালের, ইউরো জয়কে বিশ্বকাপের সমান ভাবছেন রোনালদো যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বান্দরবানে ভারী বর্ষণে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পাহাড় ধসের শঙ্কা

আফগানিস্তানে ভূমিকম্পে হতাহতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৯২ বার দেখা হয়েছে

আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সর্বশেষ খবর অনুযায়ী মৃত্যু সংখ্যা হাজার ছাড়িয়েছে।আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ।

বুধবার (২২ জুন) ভোরে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রায় কেঁপে উঠেছিল দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর। ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে আঘাত হানে এবং এর উৎস ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল বলে জানা গেছে। খবর বিবিসির।

তালেবান প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন, বেশিরভাগ মৃত্যুর ঘটনা পাকতিকা প্রদেশে ঘটেছে। সেখানে এখন পর্যন্ত ১০০০ জন নিহত এবং ১ হাজার ৫০০ জন আহত হয়েছে। এছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহার ও খোস্ত প্রদেশেও মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে তালেবান প্রশাসন।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের প্রায় ১১৯ মিলিয়ন মানুষ প্রায় ৫০০ কিলোমিটারজুড়ে এই কম্পন অনুভব করেছেন।

পাকিস্তানের মিডিয়া জানিয়েছে, ইসলামাবাদ ও দেশের অন্যান্য অংশে মৃদু তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছে। লাহোর, মুলতান, কোয়েটা ও পাকিস্তানের অন্যান্য এলাকাতেও ভূ-কম্পন অনুভূত হয়। পাকিস্তানে অবশ্য জানমালের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার রিখটার স্কেলে পাঁচ মাত্রার একটি ভূমিকম্পে ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি ও মুলতানসহ পাকিস্তানের বেশ কয়েকটি শহর কেঁপে উঠেছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026