1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ডিএমপির ৬ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য: শিক্ষামন্ত্রী আর্জেন্টিনাকে রুখতে ২৬ জন ‘মেসি’ নিয়ে লড়ার প্রত্যয় মিশরের জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় শুরু হচ্ছে আজ মধ্যপ্রাচ্য পরিস্থিতির স্থিতিশীলতায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবের্তো মার্টিনেজ ফিফা বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল উন্মোচন বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় পর্তুগালের, ইউরো জয়কে বিশ্বকাপের সমান ভাবছেন রোনালদো যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বান্দরবানে ভারী বর্ষণে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পাহাড় ধসের শঙ্কা

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৪০ বার দেখা হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে নির্বাচনের দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটি। দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবে এবং কেবল সংবিধান ও আইনের অধীন হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও নির্বাহী কর্তৃপক্ষের আবশ্যিক দায়িত্ব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন একটি অপরিহার্য উপাদান। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগের অবদান ঐতিহাসিক ও অনস্বীকার্য। দেশের গণতন্ত্রের বিকাশ ও অগ্রযাত্রায় আওয়ামী লীগই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষ্যে উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার আন্তরিক এবং ইতিবাচক ভূমিকা পালন করে থাকে।’

শেখ হাসিনা বলেন, ‘সব রাজনৈতিক দল কর্তৃক নির্বাচনে অংশগ্রহণসহ দলীয় কার্যক্রম নির্বিঘ্নে করার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। পরিশেষে বলতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ (৪) অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীন। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং আইন অনুযায়ী স্বাধীনভাবে তাদের কাজ সম্পাদন করে থাকেন।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সরকার সহায়তা করে থাকে। আশাকরি সকল রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026