1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ডিএমপির ৬ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য: শিক্ষামন্ত্রী আর্জেন্টিনাকে রুখতে ২৬ জন ‘মেসি’ নিয়ে লড়ার প্রত্যয় মিশরের জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় শুরু হচ্ছে আজ মধ্যপ্রাচ্য পরিস্থিতির স্থিতিশীলতায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবের্তো মার্টিনেজ ফিফা বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল উন্মোচন বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় পর্তুগালের, ইউরো জয়কে বিশ্বকাপের সমান ভাবছেন রোনালদো যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বান্দরবানে ভারী বর্ষণে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পাহাড় ধসের শঙ্কা

সিরিয়ায় বাসে রকেট হামলা, ১১ সেনাসহ নিহত ১৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৬২ বার দেখা হয়েছে

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় শহর রাক্কায় একটি বাসে রকেট হামলা হয়েছে। এতে ১১ সেনাসদস্য সহ ২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন সেনা সদস্য।

সোমবার সকালে রাক্কার জাবাল আল-বিশরি এলাকায় ঘটে এই ঘটনা। যে বাসটিতে হামলা হয়েছে, সেটি একটি বেসামরিক ট্রানজিট বাস ছিল বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (এসএএনএ)।

এসএএনএর প্রতিবেদনে আরও বলা হয়, সোমবারের হামলাটি ছিল অতর্কিত (অ্যামবুশ) হামলা।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে সিরিয়ার নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কোনো একটি বা একাধিক স্লিপার সেল (বিশেষ হামলাকারী বাহিনী) এই হামলার জন্য দায়ী।

সৌদি ভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়দার কয়েকজন পদত্যাগকারী নেতা ও স্থানীয় কয়েকটি কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীর সমন্বয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামি স্টেট। সিরিয়ার উত্তর ও মধ্যাঞ্চল এবং সীমান্তবর্তী ইরাকের বেশ কিছু এলাকা দখল করে নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল আইএস; রাক্কা ছিল তার রাজধানী এবং আইএসের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।

পরে ২০১৫ সালের শেষ দিক থেকে সিরিয়া ও রাশিয়ার যৌথ বাহিনী আইএস বিরোধী অভিযান শুরু করলে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয় আইএস, নিজেদের দখলকৃত অধিকাংশ এলাকার মতো রাক্কাও হাতছাড়া হয়ে যায়।

তবে এখনও মাঝে মাঝেই সিরীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুপ্ত কিংবা অতর্কিত হামলা চালায় আইএস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026