1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না এবারও

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

চলতি বছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। তবে আগের দু’বছরের মতোই ক্লাস মূল্যায়নের মাধ্যমে এবারও অষ্টম শ্রেণি ও দাখিল শিক্ষার্থীদের সনদ দেয়া হবে।

রোববার (২৯ মে) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

রোববার (২৯ মে) বিকেলে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব)-এর নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতকালে এ তথ্য জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

তপন কুমার সরকার বলেন, ১৯ জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে। এরপর নভেম্বরে এসে ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নেয়া অনেক কষ্টকর হয়ে পড়বে।

তাছাড়া নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষার কোনো অস্তিত্ব থাকবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করে এ দুই পরীক্ষার আয়োজন করতে গেলে শিক্ষা বোর্ডগুলোর জন্য তা হবে অত্যন্ত কষ্টকর। তাই চলতি বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেয়ার সুপারিশ করেছে শিক্ষা বোর্ডগুলো।

তিনি আরো বলেন, ‘সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকে পরীক্ষা নিয়ে আমরা আমাদের এ মতামত জানিয়েছি। তবুও যদি সরকার জেএসসি-জেডিসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত দেয়, সে ক্ষেত্রে পরীক্ষা আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সাক্ষাতকালে ইরাব-এর সাধারণ সম্পাদক আকতারুজ্জামানসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026