1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল শুনানির রায় ঘোষণা বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকারের কড়া হুঁশিয়ারি, সংসদ কক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার রুলিং সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বনানীর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার

আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এ পদে আপনাকে নির্বাচন করায় এটাই প্রমাণ করে যে, আপনার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এবং বিচক্ষণ্নতা ও দূরদর্শিতার প্রতি ইউএই’র ফেডারেল সুপ্রিম কাউন্সিল ও জনগণের গভীর আস্থা রয়েছে।

ইউএই’র সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভের পর থেকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। যার ফলে উভয়ের মধ্যে বর্তমানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে চমৎকার সহযোগিতার সম্পর্ক বিরাজ করছে।

 

বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে ইউএই’র স্বীকৃতি দেওয়ার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে শেখ হাসিনা বলেন, ১৯৭৪ সালের ১০ মার্চ উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম ইউএই বাংলাদেশকে একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছিল, যার ফলে ভ্রাতৃপ্রতিম আরব দেশগুলোর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পথ সুগম হয়েছিল। আর এভাবে অঞ্চলটির সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত স্থাপিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি গর্বের সঙ্গে উল্লেখ করতে চাই যে, আমাদের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক আজ পারস্পারিক সহযোগিতার উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের দুদেশের মধ্যে মানবসম্পদ, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা ও প্রতিরক্ষা খাতসহ অনেক ক্ষেত্রে সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

দুদেশের মধ্যে বিদ্যমান এ সম্পর্ক ও অংশীদারিত্ব আরও গভীর হবে এবং অভিন্ন প্রচেষ্টার মাধ্যমে উভয় দেশের জনগণের কল্যাণে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন শেখ হাসিনা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026