1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

কোচিং সেন্টারে চলছে চক্রের শতকোটি টাকার বাণিজ্য

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৪৪ বার দেখা হয়েছে

স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রেসের সাবেক মেশিনম্যান আব্দুস সালাম খানের সহায়তায় তাঁর খালাতো ভাই জসিম উদ্দিন ভুইয়া মুন্নু মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করেন। ওই প্রশ্ন ও উত্তর বিক্রি করতে জসিম দেশব্যাপী গড়ে তোলেন সিন্ডিকেট। ওই সিন্ডিকেটে যুক্ত হয় পাঁচটি কোচিং সেন্টার, ১২ জন চিকিৎসক, এনজিও কর্মকর্তা, ব্যাংকার, আবাসন ব্যবসায়ী, ছাত্রনেতাসহ অন্তত ৫০ জন। তাঁদের ১৪ জনের ৯৯ কোটি ৮১ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।

সন্দেহভাজন আরো ১২ জনেরও কোটি টাকার বেশি সম্পদ আছে।

এ রকম অনেক তথ্য-প্রমাণ থাকার পরও দীর্ঘ দুই বছরে কোনো মামলার অভিযোগপত্র দেয়নি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে যাঁদের নাম এসেছে, সেসব ব্যক্তিকে রহস্যজনক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না।

মেডিক্যালের প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় পাঁচ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানি লন্ডারিং মামলার তদন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্র থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে এসব তথ্য জানা গেছে। চক্রের হোতা জসিম গ্রেপ্তারের পর তাঁর ডায়েরি থেকে সহযোগীদের নাম ও অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026