1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

প্রাথমিক স্কুল শিক্ষকদের সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে অধিদফতর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২১৯ বার দেখা হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নজরদারির উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। সেইসঙ্গে ডিপিইর আওতাধীন অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমও মনিটরিং করা হবে।

এ লক্ষ্যে ২৭ সদস্যবিশিষ্ট প্রধান কার্যালয়-জেলা-উপজেলা ও বিভাগীয় পর্যায়ের ৪টি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ‘স্যোশাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ নামে আরেকটি কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির কাছে ওই ৪টি কমিটি প্রতিবেদন ও সুপারিশ পাঠাবে।

কমিটি গঠন সংক্রান্ত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) হামিদুল হকের স্বাক্ষর করা ওই অফিস আদেশে কমিটির কার্যপ্রণাণি সম্পর্কে বলা হয়েছে, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ অনুসরণ করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ ও মনিটরিং করবে কমিটি।’
‘কমিটি মাসে একবার সভা করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের উল্লেখযোগ্য বিষয় চিহ্নিত করে প্রতিবেদন ‘সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ কমিটির কাছে উপস্থাপন করবে। এ কমিটির কাছে ২৭ সদস্যবিশিষ্ট প্রধান কার্যালয়, বিভাগীয় পর্যায়, জেলা পর্যায় ও উপজেলা পর্যায়ের চারটি প্রতিবেদন ও সুপারিশ পাঠাবে। কমিটি চাইলে বিধি মোতাবেক তাত্ক্ষণিক ব্যবস্থা নিতে পারবে,’- বলা হয় আদেশে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026