1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাশ শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৫৪ বার দেখা হয়েছে

দ্বিতীয় দফায় প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাশ শুরু হচ্ছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সপ্তাহে ছয়দিনই ক্লাস হবে। তবে ক্লাশ দুই শিফটে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

মঙ্গলবার অধিদপ্তরের (ডিজি) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ায় এখন প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাশ হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাশ করতে পারে, সেজন্য দুইটি শিফটে ক্লাশ চলবে।

তবে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরা এখনই হচ্ছে না জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি বলেন, করোনা পরিস্থিতি দুই সপ্তাহ পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026